আমরা কী করি
ব্যবসা ল্যাব নতুন উদ্যোক্তাদের জন্য বাংলায় প্র্যাক্টিক্যাল বিজনেস গাইড বানায়। কী বেচবেন, কোথা থেকে আনবেন, কীভাবে অ্যাড চালাবেন, কীভাবে সেল বাড়াবেন — প্রতিটা ধাপ সহজ ভাষায়, উদাহরণসহ।
কেন বানালাম
বাংলাদেশে হাজার হাজার মানুষ ব্যবসা শুরু করতে চায়, কিন্তু কোথা থেকে শুরু করবে বুঝে না। ইউটিউবে হাজার ভিডিও, ফেসবুকে হাজার পোস্ট — কিন্তু গোছানো, ধাপে ধাপে করণীয় কোথাও নাই। সেই ফাঁকটা পূরণ করতেই ব্যবসা ল্যাব।
আমাদের গাইড
প্রোডাক্ট আইডিয়া, পাইকারি সোর্সিং, ফেসবুক অ্যাডস, অ্যাড স্কেলিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং আর রিয়েল কেস স্টাডি — ৬টি গাইড, মোট ২৬০+ পেজ। বাংলাদেশের বাজার ধরে লেখা, আজকের ট্রেন্ড অনুযায়ী আপডেটেড।
৬টি গাইডের কমপ্লিট বান্ডেল দেখুন →
যোগাযোগ
যেকোনো প্রশ্নে যোগাযোগ পেজে মেসেজ দিন।
আমরা কিভাবে তথ্য যাচাই করি
আমাদের গাইডের অংক আর তথ্য ইন্টারনেট থেকে কপি করা না। ব্যবসা ল্যাব টিম নিজে পাইকারি বাজার, হাট আর খামারে ঘুরে, দোকানদার, পাইকার আর খামারিদের সাথে কথা বলে তবেই লেখে। দাম বা নিয়ম বদলালে লেখা হালনাগাদ করা হয়। বিস্তারিত দেখুন আমরা কিভাবে লিখি পেজে।